রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

মাগুরায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত

মাগুরা জেলা সংবাদদাতা
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১০৩ Time View

সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন-এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় উদযাপিত হয়েছে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় স্মার্ট সাদা ছড়ি বিতরণ ও আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ জাকির হোসেন,
মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাদা ছড়ি শুধু দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির চলাচলের প্রতীক নয়, এটি তাদের আত্মনির্ভরতা ও সম্মানের প্রতীকও। আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট সাদা ছড়ি দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনমান আরও উন্নত করবে।

আলোচনা শেষে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মাগুরার পক্ষ থেকে জেলার তিনজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে স্মার্ট সাদা ছড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, মাগুরা এবং সহযোগিতা করে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মাগুরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com