রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০৩ Time View

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন।

বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন– স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এবং পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

জানা গেছে, বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি ছাড়াও বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com