সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

কক্সবাজার থেকে শাহজালাল বিমানবন্দরে আসার সময় খুলে পড়ে গেল বিমানের চাকা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৪২ Time View

গতকাল শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে গেছে। তবে পরে দুপুর ২টা ১৭ মিনিটে শাহজালাল বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করেছে।

বিমানটিতে শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী ছিল বলে জানা গেছে। তারা সবাই নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর।

এবিএম রওশন কবীর জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। দুপুর ২টা ১৭ মিনিটে শাহজালাল বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করেছে। যাত্রীরা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com