রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

মোঃ কামরুল হাসান কাজল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২৫৮ Time View

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে ফারিয়া নামের দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত ফারিয়া উপজেলার ৩ংতিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে।

শিশুটির পরিবার সূত্রে জানায়, আজ সোমবার (১০ জুন) দুপুরে ফারিয়া বাড়ির উঠানে খেলছিল। তার মা ঘরের কাজে ব্যস্ত থাকায় ফারিয়া খেলতে খেলতে বাড়ির বাইরে চলে আসে।

বাড়ি-সংলগ্ন মাছ চাষ করা নীচু জমির পানিতে পড়ে যায়। অনেকক্ষণ কোনো সারা শব্দ না পাওয়ায় ফারিয়ার মা খোঁজতে গিয়ে মেয়েকে পানিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ফারিয়াকে মৃত ঘোষণা করেন।

৩ংতিলাই ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান (কামরুল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, পানিতে ডুবে মারা যাওয়ায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটিকে দাফনের নির্দেশ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com