রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

খাজনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ; ককটেল বিস্ফোরণ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২২২ Time View
ফাইল ছবি | তরণী২৪ টিভি

পটুয়াখালীর গলাচিপায় খাজনা উঠানো নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষটি এক পর্যায়ে ককটেল বিস্ফোরণ পর্যন্ত নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩শে এপ্রিল,২০২৫) বিকেলে উপজেলার চিকনিকান্দী বাজারে।

সংঘর্ষের সময় ৪টি ককটেল বিস্ফোরণ হলে মুহুর্তের মধ্যেই এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিএনপির দুই গ্রুপ একে অপরের উপর ককটেল বিস্ফোরণের দায় চাপিয়ে মিছিলও বের করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাসিম রেজা সাংবাদিকদের বলেন, বাজারের ইজারার নিস্পত্তি না হওয়া পর্যন্ত  তহসিলদার চৌকিদারকে দিয়ে খাজনা তুলবে। এ পরিস্থিতিতে তিনি বিএনপির দুই পক্ষকে শান্ত থাকার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com