রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্ম/হ/ত্যা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৩১০ Time View
ফাইল ছবি | তরণী২৪ টিভি

পটুয়াখালীর মহিপুরে পরীক্ষা খারাপ হওয়ায় মোসা. রিমি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্ম/হ/ত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ শে এপ্রিল,২০২৫) রাত ৯টায় উপজেলার লতাচাপলী ইউনিয়নে। পরে পুলিশ কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠিয়ে দেয়।

স্থানীয় ও পড়িবার সূত্রে জানা যায়, মৃত রিমি চাঁদপুরের বাসিন্দা আবদুল খালেকের মেয়ে। তবে মায়ের সাথে ইউনিয়নের আলীপুর বাজারের অগ্রনী ব্যাংক সংলগ্ন একটি ভড়াটিয়া বাসায় থাকতেন। সেখানে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থী ছিলেন। ঘটনার দিন ধর্ম পরীক্ষা শেষ রিমি ঘরে এসে তার মা’কে পরীক্ষা খারাপ হয়েছে বলে তার কক্ষের ভিতরে চলে যায়। পরে সে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্ম/হ/ত্যা করে।

মহিপুর থানার ওসি তদন্ত অনিমেষ হাওলাদার জানান, রিমির মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com