রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

মে মাসের শুরুতে ডাকসু নির্বাচন কমিশন গঠন করা হবে

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ Time View
ফাইল ছবি | তরণী২৪ টিভি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের লক্ষ্যে আগামী মে মাসের শুরুতে নির্বাচন কমিশন গঠন করা হবে। একই মাসের মাঝামাঝিতে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। তবে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান প্রশাসন মনে করে, ডাকসু প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদেরও ডাকসু নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে। সে কারণেই বর্তমান প্রশাসন ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com