সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

শয়তানের নিঃশ্বাস’ দিয়ে গৃহবধূর স্বর্ণালংকার ও দুই লক্ষ টাকা ছিনতাই

ঝালকাঠি (বরিশাল) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৬৫ Time View
সংগৃহীত ছবি | তরণী২৪ টিভি

শয়তানের নিঃশ্বাস’ দিয়ে গৃহবধূর স্বর্ন অলংকার ও দুই লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ অভিনব ঘটনাটি ঘটেছে গত ১৯ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার পূর্ব রাজাপুরে। ভুক্তভোগীর হলেন উপজেলার আঁটোচালক বাবুল (৬২) স্ত্রীর রোজিনা বেগম (৫০)।

ভুক্তভোগী রোজিনা বেগম জানান, ১৮ মার্চ দুই লক্ষ টাক উত্তোলন করে ১৯ তারিখ অগ্রণী ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে কুমোরউদ্দী মুসল্লির ছেলে বলে কিছু লোক ঝারফোকড় নেয়। তারা তাকেও দোয়া নেওয়ার কথা বললে ভুক্তিভোগী এড়িয়ে যান। কিন্তু পরক্ষণে একজন দৌড়ে এসে একটি রঙিন পাথর নাকের কাছে ধরলে আমি সম্মোহিত হয়ে যাই। নিজের ঘরের মেয়েকে তোয়াক্কা না করে সে স্বর্ণাংকার ও নগদ অর্থ তাদের দিয়ে দেয়।

এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী বাবুল জানান, তিনি জরুরি কাজে ডিসির কার্যালয়ে যান। ফিরে এসে তিনি এ ঘটনা জানতে পারেন এবং সাথে সাথে রাজাপুর নায় অভিযোগ দায়ের করেন। 

রাজাপুর থানার ডিউটি অফিসার জানান, আমরা অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে এবং সি:সি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, ছিনতাইকারী সনাক্তের চেষ্টা চলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com