সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি উপলক্ষে ফুলবাড়ীতে ইফতার মাহফিল

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৪৭ Time View
ফাইল ছবি | তরণী২৪ টিভি

এশিয়ান টেলিভিশনের ১২ তম বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরে ফুলবাড়ী প্রতিনিধি কবির সরকারের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রাবার (২১ মার্চ) “বারো পেরিয়ে ১৩ তে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন”,
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলবাড়ী উপজেলায় আলোচনা দোয়া ও ইফতার মাহফিল হয়। অনুষ্ঠানের পূর্বে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত রোগীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

ইফতার ও দোয়া মাহফিলে ফুলবাড়ী প্রতিনিধি কবির সরকারের সভাপতিত্বে
ও সাংবাদিক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও মন্ত্রী আলহাজ্ব মনসুর আলী সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশন এর রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান বাদশাহ ওসমানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com