রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

আবরার হত্যার আসামি পালানোতে উত্তাল বুয়েট ক্যাম্পাস

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ Time View
সংগৃহীত ছবি | তরণী২৪ টিভি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগারের কনডেম সেল থেকে পালিয়ে গেছে। হত্যাকারী জেমির গ্রেফতার ও ফাঁসির দাবিতে উত্তাল বুয়েট ক্যাম্পাস।

গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় বুয়েটের শহিদ মিনার থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা আবরার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না এই স্লোগান সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলটি পলাশী মোড়, ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে মিলিত হয়। পরে সেখানে এক সংবাদ সম্মেলন করেন বুয়েট শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলন শেষে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ জানান,আজকে হাইকোর্টে শুনানি চলাকালিন সময় তারা বলেন খুনি ৫ আগস্টের পরে পালিয়ে গেছে। আমার ভাইয়ের খুনির পালানোর জন্য রাষ্টপক্ষ দায়ী। বর্তমান সরকারও এই দায় এড়াতে পারবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com