রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন: নাহিদ ইসলাম

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭০ Time View
সংগৃহীত ছবি | তরণী২৪ টিভি

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেছেন , “আমি পদত্যাগপত্র জমা দিয়েছি, সব কমিটি থেকেও ইস্তফা দিয়েছি, সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি”।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি, সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন। গণঅভ্যুত্থানে যেসব ছাত্র-জনতা অংশগণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করছি, সরকারের থেকে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। বাইরে যে আমাদের সহযোগী যোদ্ধা রয়েছে তারাও এটি চান। এর পরিপ্রেক্ষিতে আজকে মূলত পদত্যাগপত্র জমা দিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com