রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

রামগড়ে ৫০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৪৯ Time View

খাগড়াছড়ির রামগড়ে ৫০০ পিচ ইয়াবা ও মোটর সাইকেল সহ মো. শাহাবুদ্দিন (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে  রামগড় থানা পুলিশ। রবিবার(৩ নভেম্বর) রাতে রামগড় পৌরসভার ডেবারপাড় পার্কের রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. শাহাবুদ্দিন, পৌরসভার ০৫ নং ওয়ার্ড চৌধুরীপাড়া গ্রামের মো. শাহজাহান মিয়া ও রোকেয়া বেগমের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই (নিঃ) মহসিন মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫০০ পিচ ইয়াবা ও মাদক ক্রয় বিক্রয়ের ব্যবহৃত ফ্রিডম এলএমএল মোটর সাইকেল জব্দ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে  রামগড় থানার ওসি  মো. মঈন উদ্দিন জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আসামি কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com