রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন

এ্যাডভোকেট সরদার জয়নাল আবেদীন হত্যা মামলার  প্রধান আসামী গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২০৫ Time View

জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে চাঞ্চল্যকর এ্যাডভোকেট সরদার জয়নাল আবেদীন হত্যা মামলার  প্রধান আসামী ফারুক মাতুব্বরকে (৪৫) ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ সিপিসি ৩ মাদারীপুরের সদস্যরা। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, জেলার নওহাটা গ্রামের মৃত আঃ হাই মাতুব্বরের ছেলে মোঃ ফারুক মাতুব্বরের সাথে  চাপাতলী গ্রামের এ্যাডভোকেট সরদার জয়নাল আবেদীনের দীর্ঘদিন যাবত জমিজমার ভোগ দখল ও মামলা মোকদ্দমা নিয়ে বিরোধ চলে আসছিল।  গত ৭ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৭ টার দিক এ্যাডভোকেট সরদার জয়নাল আবেদীন তার পরিবারের সদস্যদের নিয়ে অটোভ্যানে নিজ বাড়ির পথে বালিয়া গামী রোডে পৌছানো মাত্রই ফারুক মাতুব্বর তার কয়েকজন সহযোগী নিয়ে চাপাতি, সাবল, লোহার রড, হাতুড়ী, কাঠের বাতা ও সড়কিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে জয়নাল আবেদিনেন উপর হামলা চালিয়ে তাকে গুরুতর যখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জয়নাল আবেদিনকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ অক্টোবর এ্যাডভোকেট সরদার জয়নাল আবেদীনের মৃত্যু হয়।

এঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়েরর পর র‍্যাব ৮ সিপিসি মাদারীপুর ক্যাম্পের সদস্যরা বুধবার রাতে ঢাকার পল্টন এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামী ফারুক মাতুব্বরকে গ্রেফতার করে। পরে ঢাকার শাহজাহানপুর থানায় গ্রেফতারকৃত আসামীকে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com