সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

কলেজ ল্যাব অ্যাসিস্ট্যান্টের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ঝালকাঠি প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২০৮ Time View

ঝালকাঠির রাজাপুরে মহিলা কলেজের কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট আশিকুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ অক্টোবর) উপজেলার দক্ষিল বাগড়ি গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার পিতা রুহুল আমিন। উপজেলার সাংগর গ্রামে তার পরিবার নিয়ে দক্ষিণ বাগড়ি ব্র্যাক এলাকার আবুল বাসারের বাসায় ভাড়া থাকতেন। আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের কম্পিউটার ল্যাব এ্যাসিস্টান্ড পদে কর্মরত ছিলেন।

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, প্রতিদিনের মত রাতে নিজঘরে ঘুমাতে যায় আশিক। বেলা সাড়ে দশটা বাজলেও তার কোন সারা শব্দ না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে বিছানার চাদর দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com