রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন

মোবাইলে আসক্ত ছাত্রীকে মা তিরস্কার করায় আত্নহত্যা

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৩৪ Time View

মুন্সীগঞ্জের  সদর উপজেলায় মুনা (১৫) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার আনন্দপুর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিজান মিয়ার মেয়ে। সে আনন্দপুর আইডিয়াল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, মুনা পড়ালেখা না করে মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি থাকায় তার মা তাকে বলেন, ‘এবার নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলে মানুষের কাছে মুখ দেখাতে পারব না।’ এ কথা শুনে মানসিক চাপে পড়ে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক তাকে মৃত ঘোষণা করেন। শৈবাল বসাক জানান, তার লাশ মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com