রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

নিজ উদ্যোগে বাল্য বিবাহ বন্ধ করলেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৪ Time View

মুন্সীগঞ্জের লৌহজং থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন অর রশিদ নিজ উদ্যোগে একটি বাল্য বিবাহ বন্ধ করেন। থানা সুত্রে জানা যায়, গত সোমবার ২৩ সেপ্টেম্বর গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন উপজেলার খিদিরপাড়া গ্রামের জনৈক জুয়েল শেখের বাড়িতে একটি অপ্রাপ্ত বয়সের মেয়ের বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। তাৎক্ষণিকভাবে তিনি সংগিয় ফোর্স নিয়ে জুয়েল শেখের বাড়িতে যান। তিনি গিয়ে ঘটনার সত্যতা পান এবং জানতে পারেন, মুন্সীগঞ্জ জেলা সদরের ইসলামপুর গ্রামের জনৈক মাসুদের ১৩ বছরের মেয়ে ইফাত মনির সাথে লৌহজং উপজেলার খিদিরপাড়া গ্রামের জনৈক জুয়েল শেখের ১৯ বছরের ছেলে তাফিনের সাথে এই বাল্য বিবাহের কার্যক্রম চলছে। 

তাৎক্ষণিকভাবে তিনি উভয় পক্ষকে সতর্ক করে বাল্য বিবাহ বন্ধ করে দেন। কন্যা ইফাত মনিকে (১৩) উদ্ধার করে তার বাবা ও মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com