মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

ডিজেলে দাম সমন্বয়ের পরও লিটারপ্রতি ৭০ টাকা লোকসান: রিজভী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর পরও প্রতি লিটার ডিজেলে সরকারের প্রায় ৭০ টাকা লোকসান হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় এক লিটার ডিজেল কিনতে সরকারের প্রায় ২০৫ টাকা খরচ হচ্ছে। এতদিন ১১৫ টাকা দরে বিক্রি করায় লিটারপ্রতি ৯০ টাকা লোকসান হয়েছে। দাম সমন্বয়ের পরও সেই ঘাটতি পুরোপুরি পূরণ হয়নি।

রিজভী বলেন, নেপালে প্রতি লিটার ডিজেলের দাম প্রায় ১৬১ টাকা, মিয়ানমারে ১৬৪ টাকা, শ্রীলঙ্কায় প্রায় ১৭৯ টাকা এবং ফিলিপাইনে ১৮৮ টাকার বেশি। ভারতেও ডিজেলের দাম ১৩৪ টাকার ওপরে বলে তিনি উল্লেখ করেন।

আলোচনায় দেশের সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো নিয়েও কথা বলেন রিজভী। রাজধানীর বিভিন্ন এলাকায় বাস-ট্রেনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতার দাবি করে তিনি এসব ঘটনার বিরুদ্ধেও প্রতিবাদ কর্মসূচি দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি পরিকল্পিত সহিংসতার বিরুদ্ধেও সোচ্চার হওয়া প্রয়োজন।

সভায় প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খান, জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার নাসিম খান ও মুখপাত্র এস এম শাহাদাতসহ অন্যরা বক্তব্য দেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com