সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

দীর্ঘদিনের চিকিৎসা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস দেশে ফিরছেন। আগামী ২ সেপ্টেম্বর (বুধবার) রাতে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওইদিন রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করবেন মির্জা আব্বাস।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ এবং আল্লাহর রহমতে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানান শায়রুল কবির খান।

এর আগে, গত ১১ মার্চ রমজানে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানেই দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com