বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

সালাহর ক্লাবে যোগ দিলেন ব্রাজিলের ফাবিনহো

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

লিভারপুলে একসঙ্গে খেলা সতীর্থ মোহামেদ সালাহর সঙ্গে আবারও একই দলে খেলবেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনহো। তুরস্কের সুপার লিগের ক্লাব ট্রাবজোনস্পোরে দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।

২০২৬-২৭ মৌসুমের স্কোয়াড শক্তিশালী করার অংশ হিসেবে ফাবিনহোকে দলে ভিড়িয়েছে ট্রাবজোনস্পোর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের ক্লাবটি।

ট্রাবজোনস্পোরে যোগ দিয়ে সালাহর সঙ্গে আবারও খেলতে পারার আনন্দ প্রকাশ করেছেন ফাবিনহো। তিনি বলেন, ‘সালাহর সঙ্গে আবার খেলতে পারাটা সত্যিই বিশেষ অনুভূতি। লিভারপুলে পাঁচ বছর তার সঙ্গে খেলার সুযোগ হয়েছিল। মাঠে সে যা করেছে এবং ভবিষ্যতে যা করবে—দুই দিক থেকেই আমি তাকে অনেক সম্মান করি।’

২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত লিভারপুলের হয়ে খেলেছেন ফাবিনহো। ২০২৩ সালের জুলাইয়ে ইংলিশ ক্লাবটি ছেড়ে সৌদি আরবের আল-ইত্তিহাদে যোগ দেন তিনি। সেখানে ঘরোয়া লিগের শিরোপাও জিতেছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

আল-ইত্তিহাদের সঙ্গে ফাবিনহোর চুক্তির মেয়াদ গত ৩০ জুন শেষ হয়। এরপরই নতুন ঠিকানা হিসেবে ট্রাবজোনস্পোরকে বেছে নিলেন তিনি। ফলে দীর্ঘদিন পর আবারও সালাহর সঙ্গে একই ক্লাবের হয়ে মাঠে নামার সুযোগ পেলেন ফাবিনহো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com