মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

যে বলে ইতিহাস লিখেছিলেন ম্যারাডোনা, সেটির দাম ৪১ কোটি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত দুই গোলের সাক্ষী সেই বলটি এবার নিলামে বিক্রি হয়েছে ৩৩ লাখ ৫৫ হাজার মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৪১ কোটি টাকারও বেশি। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে এই বল দিয়েই ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’ করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।

মেক্সিকো বিশ্বকাপের ওই ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের ৫১ মিনিটে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে বল দখলের লড়াইয়ে হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। বিতর্কিত সেই গোলটি পরে ফুটবল ইতিহাসে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিতি পায়।

এর কয়েক মিনিট পরই নিজের অর্ধ থেকে বল নিয়ে একে একে ইংল্যান্ডের একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ এক গোল করেন ম্যারাডোনা। গোলটি পরবর্তীতে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে স্বীকৃতি পায়।

সেই ম্যাচে ব্যবহৃত অ্যাডিডাস ‘অ্যাজটেকা’ বলটি নিজের কাছে রেখে দিয়েছিলেন ম্যাচের রেফারি তিউনিসিয়ার আলি বিন নাসের। প্রায় ৩৬ বছর পর ২০২২ সালে তিনি বলটি প্রথমবার নিলামে তোলেন। গ্রাহাম বাড অকশনে তখন এটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।

এরপর ২০২৩ সালে আবারও বলটি নিলামে তোলা হলেও নির্ধারিত সংরক্ষিত মূল্য না ওঠায় সেটি বিক্রি হয়নি। এবার অবশ্য আগের দামের তুলনায় আরও বেশি অর্থে বিক্রি হলো ঐতিহাসিক এই স্মারক।

উল্লেখ্য, একই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সিও ২০২২ সালে নিলামে প্রায় ৯৭ লাখ ডলারে বিক্রি হয়েছিল। এবার তার দুই ঐতিহাসিক গোলের স্মৃতিবিজড়িত বলটিও উঠে এলো কোটি টাকার নিলামে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com