বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

দেশের বাইরে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চায় বাংলাদেশ: ফিল সিমন্স

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ক্রিকেট বিশ্বকে বড়সড় এক বার্তা দিয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে ধারাবাহিক পারফরম্যান্সের পর এবার দেশের বাইরেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় টাইগাররা। এমন লক্ষ্যের কথাই জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে সিমন্স বলেন, “এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেশের বাইরে আমরা ভালো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারি—এটা প্রমাণ করা। বিশেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো জায়গায়, যেখানে বাউন্স ও পেসের কারণে অনেকেই মনে করেন আমরা সমস্যায় পড়ব। ছেলেরা সত্যিই নিজেদের প্রমাণ করতে মরিয়া যে, এশিয়ার বাইরেও আমরা ভালো ক্রিকেট খেলতে সক্ষম।”

ক্রিকেটারদের প্রতি নিজের বার্তা প্রসঙ্গে সিমন্স বলেন, “এক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় ছিল আবেগ নিয়ন্ত্রণ করা। অনেক সময় সকালে চার-পাঁচটি উইকেট পাওয়ার পর আমরা সেটার প্রভাবেই থেকে যাই। কিন্তু এবার আমরা চেষ্টা করেছি, যেন লাঞ্চ কিংবা চা-বিরতিতে একই মানসিক অবস্থায় থাকতে পারি এবং বিরতির পরও আবেগ নিয়ন্ত্রণ করে মাঠে ফিরতে পারি।”

তিনি আরও বলেন, “উইকেট না পেলেও আবেগ যেন খুব বেশি নিচে নেমে না যায়, আবার উইকেট পেলেও যেন খুব বেশি ওপরে উঠে না যায়—এটা নিয়ন্ত্রণ করাই ছিল আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।”

মেহেদী হাসান মিরাজের প্রশংসা করে বাংলাদেশ কোচ বলেন, “মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত খেলেছে। অলরাউন্ডার হিসেবে তার মর্যাদা দিন দিন আরও বাড়ছে। ৫০ ওভারের ওয়ানডে ফরম্যাটে আমার মনে হয়, সে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে আছে। টেস্টেও সে ক্রমেই ওপরে উঠছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com