বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

দীপু মনির প্যারোলে মুক্তির অপেক্ষায় স্বামীর জানাজার সিদ্ধান্ত

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ কারাগারে থাকায় স্বামীর জানাজায় অংশ নিতে তার প্যারোলে মুক্তির আবেদন করা হচ্ছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরই জানাজা ও দাফনের সময়-স্থান চূড়ান্ত হবে বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে অসুস্থ ও শয্যাশায়ী ছিলেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে তাকে কারাগারে থাকা স্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করাতে আদালতে নেওয়া হয়েছিল।

তৌফিক নেওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দীর্ঘদিন পেশাগত দায়িত্ব পালন করেছেন। আইন পেশার পাশাপাশি ধ্রুপদি সংগীতের প্রতিও তার গভীর আগ্রহ ও দক্ষতা ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com