মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

তিন ফাইনালের আক্ষেপ ঘুচিয়ে আফ্রিকান ফুটবলের সিংহাসনে ক্যামেরুন

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

তিনবার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ক্যামেরুন। সেই আক্ষেপ পেছনে ফেলে অবশেষে আফ্রিকান ফুটবলের শীর্ষ সিংহাসনে বসেছে দেশটির অদম্য নারীরা।

রোববার (১৬ আগস্ট) প্রথমবারের মতো ফাইনালে ওঠা মালাউইকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী আফ্রিকান কাপ অব নেশনসের (WAFCON) শিরোপা জিতেছে ক্যামেরুন।

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মালাউই। তবে অভিজ্ঞ ক্যামেরুনের সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি তারা। ম্যাচের ২০ মিনিটে ডি-বক্সের ভেতর আলগা বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে ক্যামেরুনকে এগিয়ে দেন তারকা ফরোয়ার্ড ম্যারি নাগ।

এর ঠিক ১০ মিনিট পর, ম্যাচের ৩০তম মিনিটে দর্শনীয় এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন নাওমি এতোর। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ক্যামেরুন।

প্রথমার্ধের শেষদিকে আবারও গোলের দেখা পান ম্যারি নাগ। নাওমি এতোরের পাস থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন তিনি। ফলে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ক্যামেরুন।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ক্যামেরুনের শক্ত রক্ষণ ভাঙতে পারেনি মালাউই। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে ক্যামেরুন এবং প্রথমবারের মতো নারী আফ্রিকান কাপ অব নেশনসের শিরোপা ঘরে তোলে।

এই টুর্নামেন্টের মাধ্যমে আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া নারী বিশ্বকাপের টিকিটও চূড়ান্ত হয়েছে।

ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (CAF) সভাপতি প্যাট্রিস মোতসেপে। তারা চ্যাম্পিয়ন ক্যামেরুনের খেলোয়াড়দের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com