মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

ইনফান্তিনোর প্রকল্পের সমালোচনা, চাকরি হারালেন ফিফার সিওও

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত বাণিজ্যিক অংশীদারিত্ব প্রকল্পের তীব্র সমালোচনা করার পর চাকরি হারালেন সংস্থাটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন লামোর।

সোমবার (১৭ আগস্ট) বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছেন ফিফার এক কর্মকর্তা।

বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘ফিফা ও প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামোরের কর্মসম্পর্ক ১৭ আগস্ট ২০২৬ তারিখে শেষ হয়েছে। ফিফায় দুই বছরের সেবার জন্য আমরা কেভিনকে ধন্যবাদ জানাই এবং তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

জানা গেছে, ইনফান্তিনোর প্রস্তাবিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) পরিকল্পনা প্রকাশ্যে আসার পর এর তীব্র সমালোচনা করেছিলেন লামোর। তাঁর অভিযোগ ছিল, এই উদ্যোগ সম্পর্কে ফিফার প্রশাসনকে বিভ্রান্ত করা হয়েছে।

লামোর আরও বলেছিলেন, ইনফান্তিনো নিজেকেই ফিফার প্রতিচ্ছবি হিসেবে দেখেন। অথচ তাঁর কাজ হওয়া উচিত সংস্থার স্বার্থে এবং ফিফার সেবায় নিয়োজিত থাকা। চাকরি হারানোর ঝুঁকি জেনেও নিজের অবস্থান থেকে সরে আসেননি লামোর।

কেভিন লামোর ২০০৭ সালে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা UEFA-তে যোগ দেন। সেখানে উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের পর ২০২৪ সালের নভেম্বরে FIFA-তে যোগ দেন তিনি। ফিফার সাংগঠনিক কাঠামোতে তাঁর পদমর্যাদা ছিল ইনফান্তিনোর ঠিক দুই স্তর নিচে।

তবে লামোরের কর্মসম্পর্ক শেষ হওয়ার সুনির্দিষ্ট কারণ প্রকাশ করেনি ফিফা। সংস্থাটির মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে জানিয়েছেন, লামোর ফিফা ছেড়ে যাচ্ছেন।

ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর বিদায়ের কারণ স্পষ্ট না করলেও, ইনফান্তিনোর প্রস্তাবিত বাণিজ্যিক প্রকল্প নিয়ে লামোরের প্রকাশ্য সমালোচনার পরই তাঁর ফিফা ছাড়ার বিষয়টি সামনে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com