সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি পদে প্রার্থী নিয়ে মুখ খুললেন রিজভী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর শেরেবাংলানগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী সম্পর্কে জানতে চাইলে রিজভী বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের উচ্চপর্যায়ের। পদত্যাগ করা রাষ্ট্রপতির বিচার দাবির বিষয়েও তিনি জানান, সেটি বিএনপির দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

এ সময় রাষ্ট্রায়ত্ত ১২ প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান রিজভী। পাশাপাশি তিনি দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করে দায়িত্ব দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com