বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩ Time View

নৈতিক স্খলনের অভিযোগে সাংগঠনিক তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর মিন্টো রোডে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের পর অভ্যন্তরীণ তদন্ত চালানো হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া, তার বহিষ্কারের বিষয়টি দ্রুত বাংলাদেশ নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com