বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

ষড়যন্ত্রে হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪ Time View

চারপাশের ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর পল্টনে যুবদলের সাবেক সহসভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র চলছে। তবে কোনো ধরনের হতাশায় না ভুগে নেতাকর্মীদের দলের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নিজের বিশ্বাস ও আদর্শকে শক্তভাবে ধারণ করলে একসময় তার মূল্যায়ন আসবেই। এটাই সময় ও প্রকৃতির নিয়ম।

এ সময় রিজভী অভিযোগ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মোজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর ধরে কীভাবে টিকে ছিলেন, সেটিও একটি বড় প্রশ্ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com