শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

গলাচিপায় পূবালী ব্যাংকের উদ্যোগে ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

মো :জহিরুল ইসলাম চয়ন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১২ Time View

‘এক দেশ, এক QR লেনদেন—বাংলা QR’ স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় পূবালী ব্যাংক পিএলসি গলাচিপা শাখার উদ্যোগে ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় উপজেলা পৌর মঞ্চ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতে ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি গলাচিপা শাখার ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, অপারেশন ম্যানেজার মো. রাকিবুল হাসান এবং কর্মকর্তা মো. মহিবুল্লাহ মোড়ল। এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম, তাপস কুন্ডু, সাংবাদিক রিয়াদ হোসাইনসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা।

আলোচনা সভায় পূবালী ব্যাংক পিএলসি গলাচিপা শাখার ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম বলেন, “বাংলা QR দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করবে। একটি মাত্র QR কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকরা নির্বিঘ্নে লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং লেনদেন হবে দ্রুত, স্বচ্ছ ও নিরাপদ।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে বর্তমানে ৬৭টি ব্যাংক ও তাদের পৃথক অ্যাপ রয়েছে। বাংলা QR-এর মাধ্যমে গ্রাহকরা একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও আর্থিক সেবার মধ্যে সহজে লেনদেন করতে পারবেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই।”

তিনি ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের বাংলা QR ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “পূবালী ব্যাংক সবসময় আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। ডিজিটাল অর্থনীতির সুফল পেতে সবাইকে ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হতে হবে।”

এ সময় তিনি আরও জানান, পূবালী ব্যাংকে কোনো টাকা জমা ছাড়াই নতুন হিসাব খোলার সুযোগ রয়েছে এবং গ্রাহকরা বিনামূল্যে বাংলা QR সেবা ব্যবহার করতে পারবেন। তিনি সবাইকে এ আধুনিক ডিজিটাল লেনদেন ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com