মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

জন্ম-মৃত্যু নিবন্ধনে টানা দ্বিতীয়বার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও আবুজর মো. ইজাজুল হক

মো :জহিরুল ইসলাম চয়ন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১০ Time View

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চলতি বছরের জুন মাসেও বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। এর আগে, মে মাসেও তিনি একই স্বীকৃতি অর্জন করেছিলেন।

বরিশাল বিভাগের ৬টি জেলার ৪২টি উপজেলার মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে প্রথম স্থান অর্জন করেছে গলাচিপা উপজেলা। শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধনের অগ্রগতির ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়।

রোববার (১৯ জুলাই) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সরকার বিভাগের তথ্যানুযায়ী, জুন মাসে গলাচিপা উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে নিবন্ধন সম্পন্ন হয়েছে ৫১৯টি, যা লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ। একই সময়ে মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি। এর বিপরীতে নিবন্ধিত হয়েছে ২৬৯টি, যা লক্ষ্যমাত্রার ২৩২ শতাংশ।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গলাচিপা উপজেলার সার্বিক অর্জনের হার দাঁড়িয়েছে গড়ে ১৭৭ শতাংশ, যা বরিশাল বিভাগের সব উপজেলার মধ্যে সর্বোচ্চ।

এদিকে ইউনিয়ন পর্যায়েও সাফল্য অর্জন করেছে গলাচিপা উপজেলা। উপজেলার গাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাস জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ইউনিয়ন পর্যায়ে সেরা চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com