বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

আ. লীগের প্রার্থিতা নিয়ে সিদ্ধান্ত নেবে আদালত ও ইসি: রিজভী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৮ Time View

স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কি না, সে সিদ্ধান্ত আদালত ও নির্বাচন কমিশনের (ইসি) ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৯ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে বিএনপির ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের অংশগ্রহণ ঠেকাতে জামায়াতে ইসলামীর ইসিতে দেওয়া চিঠির প্রসঙ্গে রিজভী বলেন, কোনো রাজনৈতিক দলের বক্তব্য নয়, প্রচলিত আইন অনুযায়ী কারা নির্বাচনে অংশ নেবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাই প্রসঙ্গে তিনি জানান, এবার দলীয় প্রতীক ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই প্রার্থী মনোনয়নের বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

দলের জাতীয় সম্মেলন নিয়ে রিজভী বলেন, সম্মেলন অবশ্যই হবে। তবে এখনো তারিখ নির্ধারণ হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com