সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

দেশের উন্নয়ন এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সরকারের পাশাপাশি বিএনপিও সহযোগিতা করবে। কোনো অপশক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য নষ্ট করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, চক্রান্ত ও উসকানি এড়িয়ে সবাইকে নিরাপদ পরিবেশে উৎসব পালনের সুযোগ দিতে হবে। পাশাপাশি স্কুল ফিডিং কর্মসূচিতে মানসম্মত খাবার নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নিম্নমানের খাবার সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান বিএনপির এই নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com