সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৪ Time View

আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে উদ্যোগ না নেওয়া হলে জনগণ নিজেরাই এটি খুলে দেবে।

বুধবার (১ জুলাই) রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, জুলাই হত্যাকাণ্ডসংক্রান্ত মামলাগুলোর তদন্ত ও বিচার প্রক্রিয়া ধীরগতিতে চলছে। দ্রুত তদন্ত শেষ করে বিচার সম্পন্ন করার দাবি জানান তিনি। একই সঙ্গে ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা উচিত। শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই হবে না, বরং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্র কাঠামোর সংস্কারের দিকেও গুরুত্ব দিতে হবে।

ইনুর রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সাম্প্রতিক ট্রাইব্যুনালের রায়ে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শহীদ পরিবার ও আহতদের প্রত্যাশা পূরণ হয়নি। তার দাবি, হাসানুল হক ইনু গণহত্যার সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা করেছেন এবং তার বিরুদ্ধে আরও কঠোর বিচার হওয়া উচিত। রাষ্ট্রপক্ষকে এ রায়ের বিরুদ্ধে আপিলের আহ্বানও জানান তিনি।

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com