বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

দশমিনায় বাস সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন

মো :জহিরুল ইসলাম চয়ন, পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৭৫ Time View

পটুয়াখালীর দশমিনায় ঢাকা–দশমিনা–গলাচিপা–বাউফল–দুমকি রুটে বাস সিন্ডিকেট, যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় নলখোলা বাস স্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী বাস সিন্ডিকেট ওই রুটে একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। পাশাপাশি অন্য পরিবহন চলাচলে বাধা দিয়ে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলা হচ্ছে বলেও তারা দাবি করেন।

তাদের ভাষ্য অনুযায়ী, ‘দশমিনা এক্সপ্রেস’ নামের একটি পরিবহনকে কেন্দ্র করে রুটে আধিপত্য তৈরি করা হয়েছে। এর ফলে যাত্রীরা বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে যাতায়াত করছেন এবং বিকল্প পরিবহনের সুযোগও সীমিত হয়ে পড়েছে।

বক্তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে এবং রুটে সব পরিবহনের অবাধ চলাচল নিশ্চিত করতে হবে।

পরে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন। এতে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com