বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

বকশীগঞ্জ পৌরসভার ৩০ কোটি টাকার বাজেট ঘোষণা

​বকশীগঞ্জ (জামালপুর), প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১২১ Time View

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য ৩০ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৯৪২ টাকা ২৭ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। একই সময়ে ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৫৮ লাখ ৮৮ হাজার ১১৯ টাকা।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন।

ঘোষিত বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পরিচ্ছন্ন পৌরসভা গড়াকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাজেট অনুযায়ী, রাজস্ব খাতে আয়ের প্রস্তাব ধরা হয়েছে ৫ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৮২৩ টাকা ২৭ পয়সা এবং ব্যয় ৪ কোটি ৩১ লাখ ২৪ হাজার টাকা ২৭ পয়সা। উন্নয়ন খাতে আয় ও ব্যয় উভয়ই নির্ধারণ করা হয়েছে ২৪ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ১১৯ টাকা।

অনুষ্ঠানে ২০২৫–২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। এতে মোট আয় ধরা হয়েছে ৯ কোটি ৩৩ লাখ ৬ হাজার ৬৬৬ টাকা ২০ পয়সা এবং ব্যয় ৭ কোটি ৩৩ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা।

এ সময় উপজেলা প্রকৌশলী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক আসমা-উল-হুসনা বলেন, বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবা উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং পরিচ্ছন্ন পৌরসভা গঠনে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আধুনিক পৌরসভা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করা হবে।

বাজেট ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com