শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫১ Time View

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন ইনু।

মামলায় মোট আটটি অভিযোগ আনা হয়। এর মধ্যে একটি অভিযোগে তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি আরও দুটি অভিযোগে অর্থদণ্ডসহ আলাদা সাজা দেওয়া হলেও আইন অনুযায়ী তিনি সর্বোচ্চ ১০ বছরের দণ্ডই ভোগ করবেন। বাকি পাঁচটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণার আগে ২১১ পৃষ্ঠার রায় পড়ে শোনানো হয়। বিচার চলাকালে সাক্ষ্য, প্রমাণ এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ইনুর বিরুদ্ধে উসকানি, বৈঠকে অংশগ্রহণ এবং আন্দোলন দমনে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়। পাশাপাশি কুষ্টিয়ায় আন্দোলনকারীদের ওপর সহিংস অভিযান ও হত্যাকাণ্ডের ঘটনায় নির্দেশনা দেওয়ার অভিযোগও উল্লেখ করা হয়।

তদন্ত ও বিচার প্রক্রিয়ায় মোট ১০ জন সাক্ষ্য দেন, যার মধ্যে চাক্ষুষ সাক্ষী, ভুক্তভোগী ও তদন্ত কর্মকর্তাও ছিলেন। দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের শুরুতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

ট্রাইব্যুনালের এই রায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com