বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান রিজভীর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫৮ Time View

দেশের খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃষি খাতকে আরও গুরুত্ব দিয়ে বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সোমবার (২৯ জুন) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বাজেটে কৃষি খাতে বরাদ্দ কিছুটা বাড়লেও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় তা যথেষ্ট নয়। কৃষির কাঙ্ক্ষিত উন্নয়ন ও রূপান্তরের জন্য এ খাতে আরও বিনিয়োগ ও কার্যকর নজরদারি প্রয়োজন।

তিনি জানান, ৪২ লাখ ৫০ হাজার কৃষকের জন্য কৃষি কার্ড বিতরণের উদ্যোগ ইতিবাচক হলেও তা সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, অতীতে কৃষি ব্যাংক ও রাকাবের দায়িত্বে থাকাকালে তিনি গ্রামীণ কৃষিঋণ কর্মসূচি ও যান্ত্রিকীকরণ উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন, যা কৃষি খাতকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছিল।

রিজভী আরও বলেন, দেশের জিডিপিতে কৃষির অবদান এখন পাঁচ থেকে ছয় শতাংশের মধ্যে সীমিত থাকলেও তা সাত থেকে আট শতাংশে উন্নীত করার লক্ষ্য থাকা উচিত। দেশের কর্মসংস্থানের বড় অংশ কৃষিনির্ভর হওয়ায় এ খাতকে আরও অগ্রাধিকার দিতে হবে।

ভিয়েতনাম সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, দেশটি বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ আলু আমদানি করতে আগ্রহী। কৃষিপণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণ করা গেলে উৎপাদিত পণ্যের অপচয় কমবে এবং কৃষক উপকৃত হবেন।

তিনি কৃষি গবেষণা, সংরক্ষণ প্রযুক্তি এবং দক্ষ জনবল তৈরিতে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন। পাশাপাশি পেঁয়াজ, আদা ও রসুনসহ বিভিন্ন পণ্যে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান।

সেমিনারে কৃষি মন্ত্রণালয়ের সচিব, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com