মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এখন অনেকটা সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
সোমবার (২৯ জুন) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত পায়ের থেরাপি নিচ্ছেন এবং থেরাপি সেশন শেষে স্ত্রীর সঙ্গে খোলা জায়গায় হাঁটাচলা ও হালকা ব্যায়াম করছেন।
তিনি আরও জানান, মালয়েশিয়ার পুসাত রিহ্যাবিলিটাসি নিউরো-রোবোটিক্স অ্যান্ড সাইবারনিক্স কেবাংসান পারকেসো সেন্টারে তার থেরাপি চলমান রয়েছে। চিকিৎসকরা তাকে নিয়মিত থেরাপি, হাঁটা ও ব্যায়াম অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
সিঙ্গাপুরে প্রায় এক মাস চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়।