দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং শিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৯ জুন) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু, সারা হোসেন ও খায়রুননেসা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সৈয়দা সাজিয়া শারমিন।
আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, তিনটি মামলায় রুল যথাযথ ঘোষণা করে আদালত মমতাজ বেগমকে জামিন প্রদান করেছেন।