মুন্সীগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (৬১)। সোমবার (২৯ জুন) ভোরে শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
তিনি জানান, সোমবার সকাল ৬টার দিকে ডা. দীপু মনি অসুস্থ বোধ করলে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসকরা প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আবারও মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে তার অসুস্থতার কারণ বা বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।