বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে দিনমজুরের মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর), প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১২৫ Time View

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৭০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার সোমনাথপাড়া এলাকার ডুমুরতলা বিটের বাগিচাটিলা সংরক্ষিত বনভূমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জয়নাল আবেদীন উপজেলার কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের মৃত অনিস মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের সূত্রে জানা যায়, শুক্রবার লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে তিনি বালিজুরী রেঞ্জের ডুমুরতলা বিটের সংরক্ষিত বনভূমিতে যান। ১০৮৮ ও ১০৮৯ নম্বর পিলারসংলগ্ন ওয়াইল্ডলাইফ করিডোর এলাকায় প্রবেশের পর তিনি নিখোঁজ হন এবং আর বাড়ি ফেরেননি।

শনিবার সকালে পরিবারের সদস্যরা বন বিভাগকে তার নিখোঁজ থাকার বিষয়টি জানান। এরপর বন বিভাগের সদস্য এবং দিঘলকোনা, সোমনাথপাড়া, সাতানীপাড়া ও গারামারা এলাকার চারটি ইআরটি (ইলিফ্যান্ট রেসপন্স টিম) যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। একপর্যায়ে দুপুরে বাগিচাটিলা সংরক্ষিত বনভূমি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, খবর পাওয়ার পরপরই তল্লাশি অভিযান শুরু করা হয় এবং পরে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্য হাতির আক্রমণেই তার মৃত্যু হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com