বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ড্রেজার ধ্বংস

কশীগঞ্জ (জামালপুর), প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৫০ Time View

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ বেপারীপাড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ড্রেজার মেশিন ধ্বংস এবং প্রায় ৮০০ ফুট পাইপ অপসারণ করে নষ্ট করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।

অভিযানে বকশীগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।

সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com