রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা জুলাই হত্যাযজ্ঞ সংক্রান্ত আরও তিনটি মামলায় জামিন আবেদন করেছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।
বিষয়টি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে যেকোনো দিন শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
এর আগে, তিনি দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান। পাশাপাশি আরও ১৩টি মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেন।
এখন পর্যন্ত দীপু মনিকে অন্তত ৩৯টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বর হত্যাকাণ্ড ও জুলাই হত্যাযজ্ঞ সংক্রান্ত মামলাগুলোর বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের পর ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।