বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে দেশে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৫৪ Time View

প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে দেশে নানা ধরনের ‘উসকানি ও নেতিবাচক পরিস্থিতি তৈরির চেষ্টা’ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২০ জুন) রাজধানীর রমনায় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বর্তমান সরকার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গঠিত হয়েছে এবং জনগণের প্রত্যাশা তাদের প্রতি অনেক বেশি। তিনি দাবি করেন, সরকারকে দেশীয় ও আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যেতে হবে, যাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন মালয়েশিয়া ও চীন সফরকে ঘিরে তিনি দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা লক্ষ্য করছেন, যা উদ্বেগজনক।

রিজভী উল্লেখ করেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো দেশকে শত্রু বা প্রভু হিসেবে না দেখে সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করা উচিত। একই সঙ্গে তিনি অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য ও আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, আইসিটি খাতে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ এবং ‘ওয়ান ডিজিটাল, ওয়ান ওয়ালেট’ উদ্যোগের মতো নীতিগুলো দেশের ডিজিটাল কাঠামো শক্তিশালী করতে ভূমিকা রাখতে পারে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এনসিএফটির সভাপতি ইঞ্জিনিয়ার রাফায়েল কবির, উপদেষ্টা ডা. মারুফ মল্লিক এবং ডা. শাহ জেড মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com