তিনটি পৃথক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগম। সোমবার (১৫ জুন) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
তার জামিনের বিষয়টি সংশ্লিষ্ট আইনজীবী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে, গত বছরের ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, মমতাজ বেগম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ওই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ (টুলু)-এর কাছে পরাজিত হন।