বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

আর এস ফাহিম সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৫৪ Time View

বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালত।

রোববার (১৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা পুলিশের করা আবেদন মঞ্জুর করে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, গত ৯ জুন আসামিকে আদালতে হাজির দেখিয়ে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপপরিদর্শক (এসআই) আমির হামজার আবেদনের প্রেক্ষিতে শুনানির জন্য ১৪ জুন তারিখ নির্ধারণ করা হয়।

মামলার নথি অনুযায়ী, রাষ্ট্রের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বিপন্ন করা, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক এক গোপন বৈঠকের আয়োজনের অভিযোগ আনা হয়েছে ফাহিম চৌধুরীর বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা।

তদন্তে তার সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। ঘটনার বিবরণে উল্লেখ করা হয়, গত ৯ ফেব্রুয়ারি রমনা পার্কের হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে একটি গোপন বৈঠকের সময় পুলিশ উপস্থিতি টের পেলে অংশগ্রহণকারীরা পালিয়ে যান।

এ ঘটনায় রমনা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

পরে গত ২৯ মার্চ বিকেলে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা এলাকার কাছে ফাহিমকে আটক করে একদল শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং সেখান থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

এর আগে, ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের সময় একটি হত্যাকাণ্ডের ঘটনায় গুলশান থানার আরেকটি মামলায় গত ৩০ মার্চ ফাহিমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তখন থেকে তিনি কারাগারে আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com