শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

গলাচিপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

মো :জহিরুল ইসলাম চয়ন, পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪ Time View

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলা-এ স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী (শোকেসিং) অনুষ্ঠিত হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। তারা বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ উদ্যোগ এবং বিভিন্ন উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। গলাচিপা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ব্যাপক প্রশংসা কুড়ায়।

প্রদর্শনী শেষে বিচারকদের মূল্যায়নে প্রথম স্থান অর্জন করে গলাচিপা এন জেড আলিম মাদ্রাসা। দ্বিতীয় স্থান লাভ করে গলাচিপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়।

পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুজর মো. ইজাজুল হক। তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও উদ্ভাবনমুখী কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এছাড়া, আবুল কালাম সাঈদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরজু আক্তার, মো. জাহাঙ্গীর আলম, মো. ইউসুফুর রহমান, ইসমত আরা, মো. হাফিজুর রহমান, মো. আশরাফুল ইসলাম মোল্লা এবং এম এ জব্বারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com