বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সরকারে যোগ দেওয়ার মূল্য এতটা কঠিন হবে ভাবিনি: ফারুকী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০ Time View

সাবেক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, দেশের জন্য কাজ করার উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জেনেশুনেই। তবে এ সিদ্ধান্তের কারণে তাকে যে মাত্রার সমালোচনা ও অপপ্রচারের মুখে পড়তে হবে, তা তিনি কল্পনাও করেননি।

রোববার (৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফারুকী বলেন, বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর ভিত্তিহীন অভিযোগ এবং সমন্বিত প্রচারণা তার বিরুদ্ধে চালানো হচ্ছে। তবে তিনি মনে করেন, এসব আক্রমণই প্রমাণ করে যে দায়িত্ব পালনে তিনি সঠিক পথে ছিলেন।

নিজের পেশাগত জীবন প্রসঙ্গে তিনি জানান, তার পুরো ক্যারিয়ার ব্যক্তিগত দক্ষতা ও দর্শকের সমর্থনের ওপর দাঁড়িয়ে। কাজ পাওয়ার জন্য কখনো কোনো সরকারের সহযোগিতা বা প্রভাবের প্রয়োজন হয়নি বলেও দাবি করেন তিনি।

আওয়ামী লীগ সরকারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের অভিযোগ নাকচ করে ফারুকী বলেন, সরকারি প্রকল্পে তার সম্পৃক্ততা ছিল খুবই সীমিত এবং তা তার দীর্ঘ কর্মজীবনের তুলনায় নগণ্য। তিনি আরও বলেন, স্বাধীনভাবে কাজ করার কারণেই বিজ্ঞাপন ও চলচ্চিত্র অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করতে পেরেছেন।

পোস্টের শেষাংশে চলমান সমালোচনা ও অপপ্রচারে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, এসব বিতর্কে সময় ব্যয় করতে হওয়াটাই তার কাছে সবচেয়ে হতাশাজনক বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com