বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নজরুলের সাহিত্য ছিল প্রেরণার উৎস: রিজভী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২৫ Time View

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর সাহিত্য ও দর্শন দীর্ঘদিন ধরে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামে মানুষকে সাহস জুগিয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

সোমবার (২৫ মে) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভীর ভাষ্য, সাম্য, মানবতা ও প্রতিবাদের যে চেতনা নজরুল তার কবিতা ও গানে তুলে ধরেছেন, তা দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ প্রেরণা হিসেবে কাজ করেছে। তিনি বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিদ্রোহী কবির আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক।

তিনি আরও বলেন, গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও নজরুলের সাহিত্যকর্ম নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছে। অসাম্য, নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে সংগ্রামের শক্তি তার লেখনী থেকেই পাওয়া গেছে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com