বুধবার, ১০ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

বিতর্কিত মন্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৯ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান-কে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী ও দুদকের পিপি অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান এ নোটিশ পাঠান। এতে বলা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী সংশ্লিষ্ট দুইজনের বিষয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন, যা দেশের অনেক মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে বলে অভিযোগ করা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, কেন তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে না—সে বিষয়ে ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

নোটিশ প্রেরকের ঠিকানা হিসেবে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি, জুবেদ আলী ভবন, কক্ষ নম্বর-৮৫ উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com