পটুয়াখালীর গলাচিপা-এ শিশু শিক্ষার্থী রামিসা হত্যার বিচার এবং সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় গলাচিপা সরকারি কলেজ রোডে গলাচিপা দারুল কুরআন নুরানী মাদরাসা-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য দেন মাদরাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের গলাচিপা উপজেলা প্রতিনিধি মাও. মো. মাহমুদুল হাসান এবং গলাচিপা উপজেলা ইমাম পরিষদের দপ্তর সম্পাদক হাফেজ মাও. মো. জাহিদুল ইসলাম।
বক্তারা বলেন, শিশু রামিসার মর্মান্তিক হত্যাকাণ্ড সমাজকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। তারা নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো অপরাধের ক্রমবর্ধমান ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।